সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়িতে ২ ছাত্রের ধর্ষনের অভিযোগে শিক্ষক আটক

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৫ মার্চ শনিবার জামালপুর জেলার সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামে ২ জন ছাত্রকে ধর্ষণের অভিযোগে রওদাতুল আতফাল মাদরাসা শিক্ষক বজলুর রহমানকে (৩০) আটক করেছে সরিষাবাড়ি থানা পুলিশ।

 

আটক শিক্ষক বজলুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও রওদাতুল আতফাল মাদরাসার সহকারী শিক্ষক।

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পৌরসভার সাতপোয়া গ্রামের অবস্থিত রওদাতুল আতফাল মাদরাসায় শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে ২ ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 

বিষয়টি জানাজানি হলে ওই এলাকার মানুষ অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে তাকে আটক করে সরিষাবাড়ি থানায় নিয়ে যায়।

 

একজন নির্যাতিতার মা সাংবাদিকদের জানান, তার ১০ বছরের বাচ্চাকে ২ মাস ধরে ধর্ষণ করে আসছিল কিন্তু আজ সে বিষয়টি প্রকাশ করেছে। ছেলেকে চিকিৎসার জন্য সরিষাবাড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।অন্য এক ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, তার ৯ বছরের ছেলেকে মাদরাসার একজন শিক্ষক চার মাস ধরে ধর্ষণ করে আসছে। ওই শিক্ষকের বিচার দাবি জানান তিনি।

 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ