রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন কঠোর করার দাবি পাথরঘাটায়

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

সারাদেশে ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে পাথরঘাটায় ধর্ষণবিরোধী র‍্যালি, মানববন্ধন ও প্রতীকী ফাঁসি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৬ মার্চ) বিকাল ৪টায় পাথরঘাটা পৌর শহরের গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সংবাদকর্মী, সমাজকর্মী, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। তারা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে শ্লোগান দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্মী মেহেদী শিকদার, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, উন্নয়নকর্মী লিমন বিশ্বাস, নিধি চাকমা, নাইম ও মারিয়া আক্তার মীনা।

 

বক্তারা বলেন, ধর্ষণ একটি ভয়াবহ সামাজিক অপরাধ। এ অপরাধ রোধ করতে হলে আইন আরও কঠোরভাবে প্রয়োগ করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

 

তারা আরও বলেন, নারীর নিরাপত্তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া জরুরি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ