বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুর প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে বোমায় তিনজনসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার সন্ধ্যায় শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মালেরহাট বাজারে এ ঘটনা ঘটে।  বোমায় আহতরা হলেন ওই এলাকার বাদশা মালের ছেলে মো. আল আমিন (১৮), সিকান্দার মালের ছেলে সুলায়মান মাল (১৮) এবং বাচ্চু মাল (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে মালেরকান্দি এলাকার মতিউর রহমান মালের আনোয়ার মালের বিরোধ চলে আসছিল। এরই জেরে সন্ধ্যায় দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। বোমার আঘাতে তিনজনসহ সংঘর্ষে আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন চিকিৎসক।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন জানান, এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ