বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নালিতাবাড়ী ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অভিযোগে ৩ জনকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে নদীর পাড় ভেঙে ইজারার শর্ত ভঙ্গ করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার অভিযোগে ৩ ব্যাক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে ৩ টি ট্রাক, ৩টি ভেকু মেশিন, ১টি ট্রলি ও ১টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এছাড়া ১৩টি মিনি ড্রেজার মেশিন, ১৬ টি বালু উত্তোলনের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

 

 

১৮ মার্চ মঙ্গলবার বেলা ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ভোগাই নদীর উত্তর কালাকুমা, তারানি, নয়াবিল ভাংগা ও ডাক্তারঘোপ এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান।

 

 

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, এই অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে ৩ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১৩টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। একইসাথে ৩টি ট্রাক, ৩টি ভেকু মেশিন, ১টি ট্রলি ও ১টি মোটরসাইকেল আটকসহ অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ