শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামীলীগ নেতা আটক

ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাবকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দয়ারামপুর বাজারের ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদে তারাবির নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। তিনি উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, ‘আসামি বিরুদ্ধে একাধিক মামলা রুজু আছে। কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে সেটি এখনই বলা সম্ভব হচ্ছে না।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ২ অক্টোবর সন্ধ্যায় আব্দুল ওয়াহাবসহ আরেকজন আওয়ামী লীগ নেতাকে ২০২২ সালের ৫ মার্চ বিএনপির এক কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর এবং বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ। পরদিন দুপুরেই জামিনে মুক্তি পান তিনি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ