বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়ি বিএনপি ইফতার মাহফিল অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২২ মার্চ শনিবার জামালপুর জেলার সরিষাবাড়ী আর, ইউ, টি,হাই স্কুল মাঠে সরিষাবাড়ি পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী লিকুর, সঞ্চালনা করেন সরিষাবাড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ।

 

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহম্মদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীন, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সনজিত মিত্র।

 

 

বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল। মানুষ তার অধিকার নিয়ে কথা বলার সুযোগ পেতো না। তাদের দুঃশাসন থেকে মানুষ আজ মুক্ত। বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার অধিকার নেই। আগামী নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে অধির আগ্রহ হয়ে আছে। একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবি জানান তারা।

 

 

তারা আরও বলেন, বিএনপি অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন ঐক্যবদ্ধ। আগামীতে দেশ নায়ক তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ হবে দারিদ্র ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ। আগামী নির্বাচনে সরিষাবাড়ী আসনে বিএনপির একক প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

 

 

দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন, সাবেক মহাসচিব প্রয়াত আব্দুস সালাম তালুকদারের আত্মার মাগফিরাত ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ