রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

আসুন, প্লাস্টিক দূষণ বন্ধ করি, এবং আমাদের ক্যাম্পাসকে সবুজ, পরিচ্ছন্ন রাখি।

অনামিকা সুলতানা ধুনট‌ উপজেলা বগুড়া প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শাপলা পুকুর, যেটি একসময় ছিল আমাদের গর্ব ও প্রাকৃতিক সৌন্দর্যের এক দৃষ্টান্ত, আজ তা যেন পরিণত হচ্ছে একটি ডাস্টবিনে। একসময় এই পুকুরে শাপলা ফুটত, কিন্তু বর্তমানে সেখানে ভাসছে প্লাস্টিকের বর্জ্য।

 

ইফতার শেষে ওয়ান-টাইম প্লেট, গ্লাস, বক্স ফেলে যারা যাচ্ছেন, তারা কি একবারও ভাবছেন—এই পুকুরটাও শ্বাস নিতে চায়? শহীদ মিনারের পাশে অবস্থিত এই ঐতিহ্যবাহী জলাধারটি আমাদের ঐতিহ্য ও গর্বের অংশ। তবে, আমরা নিজেদের হাতেই সেটিকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি।

পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, আর পরিবেশ দূষণ করা অপরাধ। আমরা যদি সচেতন না হই, তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য আর কোনো সুন্দর জলাধার থাকবে না।

 

আসুন, প্লাস্টিক দূষণ বন্ধ করি, এবং আমাদের ক্যাম্পাসকে সবুজ, পরিচ্ছন্ন এবং সুন্দর রাখার জন্য কাজ করি।♻️🌿

 

কলমেঃ অনামিকা সুলতানা 🌱🌱


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ