রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরগুনার তালতলীতে স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী ইউসুফ মুন্সী (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

মোঃ আজমল হুদা মিঠু, বরগুনা জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

রবিবার (২৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার বড়বগী ইউনিয়নের কজিরখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মুন্সী একই এলাকার আদম আলী মুন্সীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

 

জানা যায়, ইউসুফ মুন্সীর সন্দেহ তার স্ত্রী রাবেয়া বেগম পরকিয়া প্রেমে লিপ্ত। এমন সন্দেহ থেকে প্রায়ই তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। সর্বশেষ গতকাল দিবাগত রাতে এ নিয়ে ঝগড়া হয়।

এরপর রাতে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন তাঁকে খুঁজতে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করে পুলিশ।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউসুফ মুন্সীর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে মনমালিন্য হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।

 

তিনি আরও বলেন, নিহতের মরাদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ