মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ এর পরিবার’কে সেনাপ্রধান কতৃর্ক আর্থিক সহায়তা হস্তান্তর

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ২৪ মার্চ ২০২৫খ্রিষ্টাব্দ রোজ সোমবার আজ সেনাবাহিনী প্রধান জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ এর পিতার নিকট আর্থিক সহায়তা প্রদান করেন। উল্লেখ্য যে, গত ১৬ জুলাই ২০২৪ তারিখে রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। মাতৃভূমির জন্য তাঁর নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
গত ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে শহীদ আবু সাঈদের পিতা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে সিএমএইচ, ঢাকা’তে আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।
পরবর্তীতে, গত ২৩ মার্চ ২০২৫ তারিখে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিনি উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ