সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবসে আলোচনা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি
oplus_1024

সংবাদটি শেয়ার করুন....

২৫ মার্চ মঙ্গলবার জামালপুর জেলার  মাদারগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার  উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ,  বক্তব্য রাখেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান, মাদারগঞ্জ  উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা প্রাণিসম্পদ

 

 

কর্মকর্তা ডা. রিজভী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির, মাদারগঞ্জ  উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম আবেদ প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ ও গণহত্যার বর্ণনা তুলে ধরেন। বক্তারা বলেন, ২৫ মার্চের সেই কালরাত্রি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক কালো অধ্যায়, যা বিশ্ব ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা।

 

২৫ মার্চ সারাদেশে পাক-হানাদার বাহিনীর ব্যাপক হত্যাযজ্ঞে শহীদ হন ছাত্র-শিক্ষক, কবি, সাহিত্যিক, পুলিশ ও সেনা সদস্যসহ হাজারো নিরপরাধ মানুষ। তাদের আত্মদানের পথ ধরেই দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি লাল সবুজের পতাকা, স্বাধীনতা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ