বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৫” উপলক্ষে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠিত!

মোঃ লুৎফুর রহমান, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

অদ্য ২৬ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখে “মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৫” উপলক্ষে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

 

 

বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্ত ও আকাশে বেলুন-ফেস্টুন উড্ডয়ন করেন জনাব মোস্তাক আহমেদ,জেলা প্রশাসক,সাতক্ষীরা মহোদয় এবং জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়,পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়।

 

 

উক্ত অনুষ্ঠানে প্যারেড অধিনায়ক পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব এস এম জাকির হোসেন এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান, বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড এবং স্কাউট সালামি কুচকাওয়াজ প্রদর্শন করেন এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ