মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকশিগঞ্জ স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৬ মার্চ বুধবার জামালপুর জেলার বকসিগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে ।

 

 

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে সালাম গ্রহণ, কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি গণগ্রন্থাগার হল রুমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানে হয়।

 

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্ব করেন, বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আসমা লাবনী,

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার নওশেদ আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিকুল ইসলাম বিএসসি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ,পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম প্রমুখ।

 

 

অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রশাসনের কর্মকর্তারা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সভাপতি জুবাইদুল ইসলাম শামীম।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ