শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৬ মার্চ বুধবার বিকেল সাড়ে পাঁচটা জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেচর বাজারের দক্ষিন দিকে মোড়ে মিনি ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মোঃ রাশেদ আকন্দ (৩০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

 

 

নিহতের বাড়ী দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আশরাফ আলী আকন্দের ছেলে। নিহত রাশেদ আকন্দ যমুনা রেল সেতু উন্নয়ন প্রকল্পের কর্মী ছিলেন।

 

 

স্থানীয় সূত্র জানায়, বুধবার (২৬ মার্চ) কর্মস্থল টাঙ্গাইল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন রাশেদ আকন্দ।তিনি বিকাল সাড়ে ৫ টার দিকে দেওয়ানগঞ্জের পাথরেরচর বাজারের দক্ষিণ মসজিদ সংলগ্ন মোড় এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

 

সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান। পাথেরচর এলাকার লোকজন মিনি ট্রাকটি আটক করে। সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম সাংবাদিকদের জানান, এঘটনায় মিনি ট্রাকটি আটক করা গেলেও ঘাতক চালক পালিয়ে যায়।

 

 

নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঈদের আগে এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ