সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

২৬ মার্চ বুধবার যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে জেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামালপুর শহরের দায়াময়ীপাড়া এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

 

শহীদদের স্মরণে জেলা প্রশাসক হাছিনা বেগমের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর প্রেসক্লাব, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

 

দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে কুচকাওয়াজ, মসজিদ, মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাতসহ নানা কর্মসূচি পালন করা হয়।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ