বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

৩০ লক্ষ টাকা মূল্যের ১০,০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি শানু বেগমকে গ্রেফতার করেছে ডিবি!

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকা থেকে ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবাসহ নারী পেশাদার মাদক কারবারি শানু বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-গুলশান বিভাগ।

 

 

২৬ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বুধবার সন্ধ্যা আনুমানিক ০৬:৪০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

 

 

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গুলশান বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিদ্যুৎ গলির সংলগ্ন একটি কার সার্ভিস সেন্টারের সামনে অবস্থান করছে।

 

 

এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম। অভিযানকালে নারী মাদক কারবারি শানু বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত শানু বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ