বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটায় পিছয়ে পড়া শিশুদের সাথে মেহেদী উৎসবের আয়োজন করেছে তরুণরা!

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

রোববার ৩০মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের সাথে মেহেদী উৎসবের আয়োজন করেছে তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা।

 

 

পাথরঘাটার নতুন বাজার এলাকায় এই আয়োজন করে সংগঠনটি। এই মেহেদী উৎসবে অংশ নেয় নতুন বাজার এলাকার অসংখ্য কচিকাঁচা শিশুরা। সংগঠনের তরুণরা শিশুদের হাতে মেহেদী পড়িয়ে দেয়। এসময় শিশুদের চোখে মুখে আনন্দের ছাপ দেখা যায়।

 

 

এসময় একজন শিশু জানান,” আমি সবার সাথে মেহেদী দিতে পেরে খুবি আনন্দিত। আগামি বছরেও এখানে তাদের কাছ থেকে হাতে মেহেদী পড়বো। তাদের এই আয়োজনটি অত্যন্ত সুন্দর ছিলো।

 

সংগঠনটির সভাপতি শোয়েব তাসিন জানান, ” আমাদের সমাজে একসময় ঈদ আসলে মেহেদী দেওয়ার রেওয়াজ ছিলো কিন্তু সেটি হারিয়ে যেতে বসেছে। আমরা ঈদ আসলে মেহেদী দেওয়ার এই প্রথা ধরে রাখার জন্য এ আয়োজন করেছি।

 

 

তাছাড়াও সমাজের অনেক শিশুরা আছে যারা মেহেদী কিনতে পারে না আমরা সেসব পিছিয়ে পড়া শিশুদের ইদ আনন্দ রঙিন করতেও এ আয়োজন করেছি। মেহেদি দেওয়ার পর শিশুদের হাসিই আমাদের অর্জন প্রাপ্তি যেটা টাকা দিয়েও কেনা যায় না।

 

 

সংগঠনটি বিগত বছরেও পিছিয়ে পড়া শিশুদের ইদ আনন্দ রঙিন করার জন্য মেহেদী উৎসব আয়োজন করে আসছে। এই ধারাবাহিকতা আগামী বছরগুলোতে ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন৷

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ