বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নড়াইল জেলা পুলিশের পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উদযাপন!

মোঃ লুৎফর রহমান, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

অদ্য ৩১ মার্চ’২০২৫ (সোমবার) পবিত্র ঈদুল ফিতর। ০১ মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব-আনন্দের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ। সকাল ০৭ঃ৩০ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

 

 

ঈদের জামাতের ইমামতি করেন নড়াইল জেলা পুলিশ লাইনস্ জামে মসজিদের খতিব মোঃ বিলাল হুসাইন। জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণের সাথে ঈদুল ফিতর নামাজ আদায় করেন নড়াইল জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয়।

 

 

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর মহোদয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল জেলা পুলিশের সকল সদস্যকে শুভেচ্ছা জ্ঞাপন করে ঈদ মোবারক জানান।

 

পুলিশ সুপার মহোদয় নামাজে উপস্থিত সকল সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোলাকুলি করেন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইনস্ মেসে পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

 

এ ছাড়াও নড়াইল জেলা পুলিশের অন্যান্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীগণ সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ ঈদুল ফিতরের জামাত আদায় করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ