শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ আওয়ামীলীগের ফেরার সুযোগ নেই — এম রশিদুজ্জামান মিল্লাত!

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

৩১ মার্চ ২০২৫ খ্রিঃ রোজ সোমবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় ঈদগা মাঠে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আমরা মনে করি আওয়ামী লীগ যা করেছে তাতে তাদের ফেরার সম্ভাবনা নেই।

 

 

জনগণ আর তাদের গ্রহণ করবে না। আমরা শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, তাই কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নই। আবার কাউকে আমন্ত্রণও করব না। ৩১ মার্চ সোমবার সকালে জামালপুরের দেওয়ানগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

 

 

এ বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, আমরা দ্রুত গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে নির্বাচন চাই। এ বছরের মধ্যে নির্বাচন দিতে প্রফেসর ইউনূসসহ উপদেষ্টামণ্ডলীকে অনুরোধ জানানো হয়েছে।

 

 

কোনো কুচক্রী মহলের ইন্ধনে নির্বাচন পেছানো হলে বিএনপি কর্মসূচি দিতে পারে বলে ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নেবে।এ সময় দেওয়ানগঞ্জ উপজেলা, পৌর শাখাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ