শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুর পুরান বাজার বড় মসজিদের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড!

নুরে আলম তাশদীদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

৪ এপ্রিল ২০২৫খ্রিঃ আনুমানিক রাত ৪ (চারটার) সময় পুরান বাজার, বড় মসজিদ সংলগ্ন,পুর্ব পাশের বাড়ি থেকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়।

 

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় ২০টির মতো দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

 

স্থানীয় বাসিন্দারা এবং ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

 

তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।

স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করছেন ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে জানানো হয়েছে যে আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন।

 

এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন এবং দাতব্য সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ