বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বাবা ভাণ্ডারী কেবলার ৮৯তম ওরস শরিফ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

সংবাদটি শেয়ার করুন....

উপমহাদেশের প্রখ্যাত অলি, আধ্যাত্মিক সাধক শাহসুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (কঃ) মাইজভাণ্ডারী ওরফে বাবা ভাণ্ডারী কেবলার ৮৯তম ওরস শরিফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে বার্ষিক ওরস শরিফ অনুষ্ঠিত হয়।

 

তিন দিনব্যাপী ওরস শরিফে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লাখো ভক্তের সমাগম ঘটে। এতে ওরস শরিফ ময়দান যেন লাখো ভক্তের মিলন মেলায় পরিণত হয়।

 

ভক্তদের বহন করা যানবাহন তিনটি প্রধান সড়কের ১০-১৫ কিলোমিটার এলাকাজুড়ে সারিবদ্ধ ভাবে রাখা হয়। লাখো ভক্তের অংশগ্রহণ করতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য দরবার শরিফের পক্ষ থেকে ভলান্টিয়ার নিয়োজিত রাখা হয়।

 

ভক্তরা মাইজভাণ্ডার দরবার শরিফে পৌঁছে হযরত শাহসুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান (ক:) আল-হাছানী, ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (কঃ) এর মাজারসহ অন্যান্য মাজারগুলো জেয়ারত ও নিজ নিজ মনোবাসনা পূরণের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে অশ্রুসিক্ত নয়নে ফরিয়াদ করেন।

 

ওরস শরিফের ৩ দিন ধরে দিন-রাত দীর্ঘ লাইন ধরে গাউছিয়া রহমান মঞ্জিলে মাইজভাণ্ডার দরবার শরিফের প্রধানতম সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসুফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল হাচানী; ওয়াল হোসাইনী, আল মাইজভাণ্ডারীর (ম:জি:আ:) সঙ্গে সাক্ষাত করে দোয়া কামনা করেন।

 

তিন দিনব্যাপী এ ওরস শরিফে গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষে আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন বাদ ফজর বাবা ভাণ্ডারীর (ক.) মাজারে খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আজগারসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

 

কর্মসূচির শেষ দিন শুক্রবার প্রধান দিবসে মাইজভাণ্ডার শাহি ময়দানসহ প্রায় ৬-৭ কিলোমিটার এলাকাজুড়ে আশেকানে লাখো ভক্তের উপস্থিতিতে আছরের নামাজের ইমামতি করেন শাহসুফি আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাচানী আল মাইজভাণ্ডারী।

 

নামাজ শেষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কিয়াম শেষে বিশ্বের সব উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি আলহাজ্ব মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাচানী আল মাইজভাণ্ডারী।

 

এ সময় নায়েবে সাজ্জাদশীন শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভাণ্ডারীসহ লাখো অশেকানে মাইজভাণ্ডারী ভক্তরা মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় আল্লাহুম্মা আমিন ধ্বনিতে ভক্তরা মুখরিত করে তোলে পুরো দরবার শরীফ।

 

ওরস শরিফ সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন,থানা ও হাইওয়ে পুলিশ এবং গাউছিয়া রহমান মঞ্জিলের স্বেচ্ছাসেবক আশেকানে ভক্তদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষে আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশন কর্তৃপক্ষ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ