বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 ৬ এপ্রিল রবিবার শেরপুরে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওই সময় তিনি উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।

সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ, জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিসিকের তত্বাবধানে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া শেরপুর জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সঞ্চালনায় সভায় শেরপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রাজীব-উল-আহসান,
জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা খামারবাড়ির উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা জাকারিয়া মো. আব্দুল বাতেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা,
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ শেরপুর জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন বিভাগে সরকারি-বেসকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, ছাত্র প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ