রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরের বকসিগঞ্জ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায়  সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বকশীগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া মাদরাসা মাঠে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম। তিনি বলেন, মাদক, জুয়া ও অবৈধ বালুর ব্যবসা বন্ধে পুলিশ কাজ করে যাচ্ছে।

 

 

পুলিশ বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। যেখাইে বাল্যবিবাহ হবে সেখানেই পুলিশ একশনে যাবে। যারা বাল্যবিবাহের সাথে জড়িত তাদেরকে সামাজিক ভাবে বয়কট করুন।

 

 

তিনি আরও বলেন, কোথাও অপরাধ হলে আমাদের তথ্য দিন। পুলিশ আপনাদের পাশে থাকবে। সামাজিক অপরাধ নির্মূলে সব মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।৷ সভাপতিত্ব করেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ,

 

।বক্তব্য রাখেন বকসিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নূর ইসলাম তোতা, পূজা উদযাপন পরিষদের নেতা অনুপ কুমার সেন, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আলী হাসান খোকা, মোশারফ হোসেন, ছাত্রনেতা সাদ আহমেদ রাজু, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।

 

 

পরিচালনা করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল্লাহ মিয়া। ছোট ছোট সামাজিক সমস্যা দূর করা এবং জরুরি সেবা পেতে ৯৯৯ নম্বরের ফোন দেওয়ার জন্য বলেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ