শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোরের লালপুর থানা থেকে বিনা বাধায় আসামি ছিনিয়ে নিল ছাত্রদলের নেতাকর্মীরা

মোঃ ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

নাটোরের লালপুরে আটকের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে বিনা বাধায় ছিনিয়ে নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে লালপুর থানায় এই ঘটনা ঘটে। রুবেল উদ্দিন উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুরে বিএনপি নেতা আব্দুর রশীদের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে থানায় উপস্থিত গিয়ে ছাত্রদল নেতা রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে পুলিশের বিনা বাধায় থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম জানান, যতোদুর জানি বিএনপি নেতা আব্দুর রশীদের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন জড়িত ছিলোনা। তবে রুবেলকে আটকের পর থানায় কি ঘটেছে তা তিনি নিশ্চত নন। বিষয়টির খোঁজখবর নিচ্ছেন তারা।
লালপুর থানার ওসি নাজমুল হকের কাছে ঘটনাটি জানতে চাইলে তিনি ঝামেলায় আছেন জানিয়ে মোবাইল সংযোগ কেটে দেন।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, বাগাতিপাড়ায় ১৬ ডিসেম্বরে আব্দুর রশিদের বাড়িতে গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্টতা সন্দেহে রুবেলকে পুলিশ আটক করে লালপুর থানায় নিয়ে আসে। পরে ওদের লোকজন থানায় এসে জোরাজোরি করে তাকে নিয়ে গেছে। কারা এই ঘটনায় জড়িত আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা কিছু নামও পেয়েছি তাদের সহ ঘটনায় জড়িত সকলকে গ্রেফতারের যৌথ বাহিনী কাজ শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ