সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বিমান তৈরি করা জুলহাসকে দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান!

খালেদা পারভীন, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লা’র তৈরি করা বিমানে নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করার জন্যে তাকে দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা দিয়েছেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

 

অদ্য বৃহস্পতিবার, বেলা পৌনে ১টায় (১০ এপ্রিল ২০২৫), গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জুলহাস মোল্লা’র হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন— দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ।

 

 

‘বিশেষ অতিথি ছিলেন— বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খানম রিতা।

 

 

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি’র পরিচালনায় অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মোঃ রিয়াজ উদ্দিন নসু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (এ্যাব)’র সাবেক সদস্য ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন আহমেদ রায়হান, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ ও শাকিল আহমেদ প্রমুখ।

 

 

প্রসঙ্গত, জীবনে নিজে কখনো বিমানে না চড়লেও জুলহাস মোল্লা পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়ে ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের একটি বিমান তৈরি করে সম্প্রতি দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করেন।

 

এছাড়া অসাধারণ এই উদ্ভাবনী কাজে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গত ৫ মার্চ জুলহাস মোল্লাকে প্রথমবার আর্থিক সহায়তা পাঠান তারেক রহমান।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ