রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ইসলামপুরে ১৪৪ ধারা অমান্য করায় দুই জন আটক!

মোঃ আব্দুর রহিম, ইসলামপুর ( জামালপুর) জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

জামালপুরের ইসলামপুরে এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা চলাকালে কেন্দ্রের গেইটে ১৪৪ দ্ধারা ভঙ্গ করে ফটোকপির দোকান খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে দুজন কে থানায় সোর্পদ ও আজিজ কম্পিউটার নামের একটি ফটোকপির দোকান (১০ এপ্রিল ২০২৫খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার )সিলগালা করা হয়েছে ।

 

 

আটক কৃত দুজন মেলান্দহ উপজেলার আমবাড়িয়া গ্রামের বকুল শেখের ছেলে মো: জুয়েল, অপরজন ইসলামপুর মধ্য দরিয়াবাদ এমদাদুল হকের ছেলে মো:মিজানুর রহমান। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুর রহমান,এসময় ইসলামপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান বলেন,সারাদেশের ন্যায় ইসলামপুরে এসএসসি পরীক্ষা চলমান রয়েছে ।

 

 

পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে পরিচালনার জন্য আমরা প্রত্যেকটা কেন্দ্র পরিদর্শন করেছি। নকল মুক্ত পরিবেশ ও শান্তি পূর্নভাবে পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সরকারের আইন বিধি মেনে চলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

 

তিনি আরও বলেন কেউ যদি ১৪৪ দ্বারা অমান্য করলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ