সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে আধিপত্য নিয়ে গৃহবধুকে কুপিয়ে জখম, ঢাকায় প্রেরণ

মাদারীপুর প্রতিনিধি (চায়না শেখ)

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরে আধিপত্য নিয়ে গৃহবধুকে কুপিয়ে জখম, ঢাকায় প্রেরণ

 

মাদারীপুরে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক গৃহবধুকে কুপিয়ে জখম করার

অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টার দিকে

সদর উপজেলার মোস্তফাপুরে এ ঘটনা ঘটে। আহত সাবরিনা আক্তারকে

(২৫) উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

 

সাবরিনা মোস্তফাপুরের নজরুল খানের স্ত্রী। ঘটনার এলাকায় উত্তেজনা থাকায়

মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে

আধিপত্য নিয়ে মোস্তফাপুরের ফেরদাউস হাওলাদারের সাথে একই এলাকার

নজরুল খানের বিরোধ চলছিল। এরই জেরে ফেরদাউস লোকজন নিয়ে রাতে

নজরুলের বাড়িতে হামলা চালায়। ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

 

 

বাঁধা দিলে নজরুলের স্ত্রী সাবরিনাকে কুপিয়ে জখম করে ফেরদাউসের

লোকজন। ভুক্তভোগীদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে

পালিয়ে যায় হামলকারীরা। গুরতর অবস্থায় সাবরিনাকে প্রথমে জেলা সদর

হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করে

চিকিৎসক।

 

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। অভিযুক্ত ফেরদাউসের সাথে

যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এদিকে এ

ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন মাদারীপুর সদর মডেল

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ