রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় ভাসুর নিহত

সাবিনা ইয়সমিন , স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় দেলোয়ার হোসেন ফকির (৬৫) নামে এক ব্যক্তি নিহতের অভিযোগ উঠেছে।

 

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায়  গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে এ ঘটনা।


নিহত দেলোয়ার হোসেন ফকির ওই গ্রামের মৃত সোহরাফ হোসেন ফকিরের ছেলে।


নিহতের ছেলে ফয়সাল ফকিরের দাবি, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে তার ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের সাথে তার বাবা দেলোয়ার হোসেনের বাকবিতণ্ডা হয়। এ সময় তার ছোট কাকি (জাহাঙ্গীরের স্ত্রী) সুরমা আক্তার সাথী ও তার ছেলে জাহিদ হোসেনের হামলায় ঘটনাস্থলেই তার বাবা দেলোয়ার ফকির নিহত হয়েছেন।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


হামলার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর হোসেন ফকির বলেন, বাকবিতণ্ডার একপর্যায়ে অসুস্থ হয়ে দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করেছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, দেলোয়ার হোসেন ফকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। রোববার সকালে মরদেহ মর্গে পাঠানো হবে।
 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ