রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

১৪ এপ্রিল সোমবার জামালপুর জেলার বকসিগঞ্জ উপজেলায়  নানা আয়োজনে বাঙালির সংস্কৃতি বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সোমবার এ উপলক্ষে নতুন বছরকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের হয়।

 

 

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু করে মালিবাগ মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায়  বকসিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা, এসিল্যান্ড আসমা উল হুসনা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম,

 

 

উপজেলা প্রকৌশলী শামছুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, পিআইও মোহাম্মদ হাবিবুর রহমান সুমন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে নববর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

নববর্ষ উপলক্ষে এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এছাড়াও উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ উদযাপন করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ