সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

অভিনেত্রী গুলশান আরা আহমেদের ইন্তেকাল: শোবিজ অঙ্গনে শোকের ছায়া

মোঃ সাকিব হোসাইন, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

অভিনেত্রী গুলশান আরা আহমেদের ইন্তেকাল: শোবিজ অঙ্গনে শোকের ছায়া
– ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন

 

জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর আমাদের মাঝে নেই। মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সকাল ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি হার্ট অ্যাটাকের পর আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

 

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনপ্রিয় নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন।

 

ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক তাঁর সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

 

 

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে গুলশান আরার অভিনয় যাত্রা শুরু হয়। ছোটপর্দায় নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করার পর তাঁর আগ্রহ ছিল চলচ্চিত্রে কাজ করার। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি প্রথমবার অভিনয় করেন প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।

 

 

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাবিলার আম্মা ও নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। দর্শকের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবেন তিনি।

 

শিল্পী গুলশান আরা আহমেদের মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ