শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার!

আশিকুজ্জামান, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মাদারীপুরের শিবচরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

 

১৬এপ্রিল ২০২৫খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে অভিযান চালিয়ে শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের ‘রাজারচর মোল্লাকান্দি’ গ্রামের নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয় তোতা শেখকে। শুক্রবার সকালে তাকে তোলা হয় আদালতে।

 

মামলার এজাহারে বলা হয়, সপ্তাহখানেক আগে মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে আসে ৫ বছরের শিশুটি। ১৬ এপ্রিল বুধবার বিকেলে শিবচর উপজেলার ‘রাজারচর মোল্লাকান্দি’ গ্রামের প্রতিবেশি তোতা শেখ চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে তার কক্ষে ডেকে নেয়।

 

 

ঘরের দরজা বন্ধ করে শরীরের অস্পর্শকাতর স্থানে হাত দিয়ে ও মুখ চেপে শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায় তোতা। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দরজা খুলতে বলে কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত।

 

 

পরে এই ঘটনায় ১৭ এপ্রিল বৃহস্পতিবার মেয়েটির নানী বাদী হয়ে শিবচর থানায় তোতার বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেন। অভিযান চালিয়ে রাতেই গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্তকে।

 

 

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টা মামলায় তোতা শেখকে গ্রেফতার করা হয়েছে।

 

পরে অভিযুক্তকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়। এই ব্যাপারে তদন্তপূর্বক আদালতে অভিযোগপত্র প্রেরণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ