বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ওসমানীনগর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান।

মোঃ জিসান হাওলাদার, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

সিলেট রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক সিলেট জেলার ওসমানীনগর থানা দ্বি-বার্ষিক পরিদর্ssylheূর্ব নির্ধারিত সফরসূচী অনুযায়ীঅদ্য ১৯ এপ্রিল ২০২৫ খ্রি. রোজ শনিবার সকাল ১০:৩০ ঘটিকায় সিলেট জেলার ওসমানীনগর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান।

পরিদর্শন উপলক্ষে তিনি ওসমানীনগর থানায় পৌছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান।

পরে সিলেট জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে তিনি ওসমানীনগর থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি থানার বিভিন্ন রেজিস্টার পত্রাদি পর্যবেক্ষণ করেন ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি থানার হাজত খানা এবং ফোর্সের ব্যারাক ও মেস পরিদর্শন করেন।

 

পরে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভার সমাপ্তিতে ওসমানীনগর থানা প্রাঙ্গনে ডিআইজি মহোদয় বৃক্ষরোপণ করেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জনাব আশরাফুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ওসমানীনগর সার্কেল, সিলেট, জনাব মোঃ রফিকুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক), রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সিলেট।

ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জসহ অফিসার ইনচার্জ (তদন্ত), ওসমানীনগর থানা এবং ওসমানীনগর থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ