বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়ি বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৯ এপ্রিল শনিবার বিকালে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়ন ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে বিট পুলিশের আয়োজনে মাদক,জুয়া,বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ,চাঁদাবাজি,ও সন্ত্রাস মুক্ত সমাা গড়তে পুলিশ-জনতার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

এতে বক্তব্য রাখেন, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সদর সার্কেল ইয়াহিয়া আব্দুল মামুন, জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর জেলা জামায়াতের সাধারন সম্পাদক এড.আব্দুল আওয়াল,

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া, ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ খান, ভাটারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এড.হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক আব্দুল করিম মুসল্লি, ভাটার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হাসান প্রমুখ।

 

বক্তারা বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়। জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে। মাদক এমন মরণব্যাধি যা আত্মঘাতিমূলক জীবনপ্রবাহ এবং কুৎসিত পথ। বক্তারা আরো বলেন

যা দুর্বিষহ করে অন্ধকার ডেকে আনে তার জীবন ও পরিবারে। ধ্বংস করে দেয় পারিবারিক সম্প্রীতি। মাদক নির্মূলে স্থানীয় এলাকাবাসী মিলে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

 

এছাড়াও বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, অপহরণ, বডি শেমিং, সাইবার বুলিং, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও সমাজের সচেতন ব্যক্তিবর্গ এক সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন বক্তারা।

 

এ সময় জামালপুর সদর থানা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে মাদক প্রতিরোধে, ইভটিজিং প্রতিরোধ, সাইবার বুলিং-সহ বিভিন্ন অপরাধ নির্মূলে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ