রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়ি ঝিনাই নদে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৮ এপ্রিল শুক্রবার দুপুরে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ফুলবাড়িয়া এলাকায় ঝিনাই নদে সাঁতার কাটতে গিয়ে জাঙ্গাগীর আলমের ছেলে হাসান মিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসানের মৃত্যুতে পরিবার সহ গ্রামে শোকের ছায়া নেমে আসে।

 

জানা গেছে, হাসান ও তার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের ঝিনাই নদে সাঁতার কাটতে নামে। বন্ধুদের অগোচরে একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির পরিবারের কান্নায় ভারি হয়ে উঠে পুরো গ্রাম।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শহিদুল্লা ইসলাম এ প্রতিবেদককে বলেন, স্থানীয়রা জামালপুর জেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে তিন সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা শিশুটির লাশ উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ