মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কামড়ে যুবক আহত, চিকিৎসকের খবরে লজ্জাবতী বানর উদ্ধার

শাহীন খান, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

খাগড়াছড়িতে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধারের পর অবমুক্ত করেছে বন বিভাগ। রোববার বিকালে বানরটি খাগড়াছড়ি বন বিভাগের আলুটিলা সংরক্ষিত বনে অবমুক্ত করে বন বিভাগ।

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, সকালে ভাইবোনছড়া সতের মাইল এলাকায় স্থানীয় এক লজ্জাবতী বানর দেখতে পান। এ সময় বানরের কামড়ে আহত এক ব্যক্তি হাসপাতালে ভ্যাকসিন নিতে আসেন। হাসপাতালের ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা বিষয়টি আমাকে অবগত করেন। খবর পাওয়ার পর দ্রুত সদর রেঞ্জ কর্মকর্তারা ভাইবোনছড়া থেকে লজ্জাবতী বানর উদ্ধার করে নিয়ে আসে। বিকালে আলুটিলায় প্রাকৃতিক বনে বানরটি অবমুক্ত করা হয়।

 

তিনি আরও বলেন, গত ১৩ এপ্রিল একটি সুস্থ প্রাপ্তবয়স্ক লজ্জাবতী বানর এখানে অবমুক্ত করা হয়। সপ্তাহের ব্যবধানে আজ আরও একটি বানর অবমুক্ত করা হলো। এই বনে এখন দুটো লজ্জাবতী বানর রয়েছে।

 

লজ্জাবতী বানর বা  (Slow loris)  Primates বর্গের অন্তর্গত Loridae গোত্রের সদস্য।

 

বিভাগীয় বন কর্মকর্তা আরও বলেন, লজ্জাবতী বানর অন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত প্রাণীর অন্তর্ভুক্ত। এরা মাথাসহ দেহ ৩৩ সেমি লম্বা হয় এবং ওজন প্রায় ১.২ কেজি। তাদের দেহ হালকা বাদামি থেকে ধূসর রঙের ছোট নরম পশম দ্বারা আবৃত। এদের মাথা গোলাকৃতি, বাদামি রঙের বলয়যুক্ত পেঁচার মতো চোখ, পশমের মধ্যে প্রায় ঢেকে থাকা খাটো লেজ এবং মাথার ওপর থেকে পিঠ পর্যন্ত লম্বা বাদামি দাগ দেখতে পাওয়া যায়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ