সোমবার, ১১ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে ধানক্ষেত থেকে অটোচালকের লাশ উদ্ধার 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২১ এপ্রিল সোমবার শেরপুর  শহরের তাতালপুর কান্দিপাড়া বিএম রাস্তার পাশের ধান ক্ষেত থেকে এক অটোরিকশার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল লতিফ (৪৫) শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়দের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে লাশ ধানখেতে ফেলে রাখা হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অটোরিকশার চালক আব্দুল লতিফ প্রতিদিনের মতো গতকাল রোববার সকালে তাঁর গাড়ি নিয়ে যাত্রী পরিবহনের জন্য বের হন। তবে রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি।

 

অদ্য সকালে শহরের তাতালপুর-কান্দিপাড়া বিএম রাস্তান পাশে একটি ধানখেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা-পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

 

পরে আব্দুল লতিফের ছেলে মনিরুজ্জামানসহ স্বজনেরা গিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত হোক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ