বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ইসলামপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২১ এপ্রিল   জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারে কাছারি মাঠে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেছেন, পুলিশকে আর প্রতিপক্ষ বানানোর সুযোগ নেই। পুলিশ জনগণের। আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ। এই স্লোগানকে নিয়ে ৫ আগস্টের পর নতুনভাবে পুলিশ গঠিত হয়েছে। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন ভাতা হয়। সেখানে পুলিশ কখনই জনগণের প্রতিপক্ষ হতে পারে না।

 

২০ এপ্রিল রবিবার বিকালে জামালপুরের ইসলামপুর থানা পুলিশের আয়োজনে উপজেলার গুঠাইল বাজার কাছারি মাঠে বিট পুলিশিং মতবিনিময় সভা  তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সুস্থ সমাজ বিনির্মাণে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামাজিক ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। যেকোনো অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে।

 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌল্লাহ পাহলোয়ান, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা আমীর সুলতান মাহমুদ সিরাজী প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ