সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা

ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ ২২শে এপ্রিল বেলা ১১ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি গুরুদাসপুর বৃ-চাপিলা গ্রামের মোঃ আব্দুর রহিম শেখের ছেলে ।

 

মামলার বিবরণী থেকে জানা যায়, একই গ্রামের ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মেহেদী হাসান(২২)। এরই এক পর্যায়ে ২০২২ সালের ৩০ শে জানুয়ারি রাত বারোটা ২৫ মিনিটে কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে বাঁশ বাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

 

পরবর্তীতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় মেহেদী হাসানকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন।

 

মামলার শুনানী শেষে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামি মেহেদী হাসানকে (২২) দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন। রায়ে তিনি উল্লেখ করেন জরিমানার এক লক্ষ টাকা ভিকটিম পাবে।নাটোর জজ কোর্টের এসপিপি আব্দুল কাদের রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ