বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ঈদ বোনাস বাড়ল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ঈদুল আজহা থেকে ৫০ শতাংশ বোনাস পাবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

 

শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি। তবে এখন পর্যন্ত এ সংক্রান্ত হয়নি।

 

পোস্টে তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাস ২৫% থেকে বাড়িয়ে ৫০% করার সিদ্ধান্ত নিলো অন্তর্বর্তীকালীন সরকার।
বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে উৎসব ভাতা পেয়ে থাকেন। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় সরকারের বাড়তি ব্যয় হবে ২২৯ কোটি টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তথ্যানুযায়ী, সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের যে অংশ সরকার দিয়ে থাকে সেটিই এমপিও। এই স্কিমের আওতায় সরকার এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের ১০০ শতাংশ এবং বেশ কয়েকটি মাসিক ভাতা দেয়। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফলও এমপিওর আওতাভুক্ত বলে বিবেচিত হয়।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ