সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় আড়াই ঘণ্টা ব্ল্যাক আউট!

মোঃ লুৎফর রহমান, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

খুলনায় পাওয়ার গ্রিড ফেল করায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বিদ্যুতের ব্ল্যাক আউট হয়েছে। জেলাগুলোতে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

 

শনিবার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ছিল না বলে জানায় বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ।

 

তবে পরে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানা গেছে। 

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জানিয়েছে, গ্রিড ফেল হওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে।
 
 
এর আগে যশোর-খুলনা অঞ্চলে আকস্মিক দুই ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোর-খুলনা অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। সন্ধ্যার পর থেকে আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে থাকে।
 
ওজোপাডিকোর পরিচালন ও সংরক্ষণ যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার জানান, বিকেল সাড়ে ৫টা থেকে যশোর, খুলনা ও সাতক্ষীরা অঞ্চল ও পটুয়াখালীতে হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টা থেকেই ত্রুটি মেরামত শুরু হয়  এবং বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। তিনি জানান, যশোরে ঝিনাইদহ থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে ঝিনাইদহ, মাগুরা ও কুষ্টিয়া অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল বলে তিনি জানান।
 
এদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, বিকেল ৫টা ৪৫ মিনিটে বিদ্যুতের জাতীয় গ্রিডে আকস্মিক কারিগরি ত্রুটির ফলে সমগ্র বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু অংশ গ্রিড হতে বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎবিহীন হয়ে যায়। স্বল্পতম সময়ের মধ্যে এসব এলাকাকে পুনরায় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে জাতীয় গ্রিডের পরিস্থিতি স্বাভাবিক আছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ