বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ যুবদল ও বিএনপির নেতাকর্মীর

অনামিকা সুলতানা , ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদীপা গ্রামে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে যুবদল ও বিএনপির পাঁচ নেতাকর্মীকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতা শাহাদৎ হোসেন আড়িয়া বাজারের ইজারাদার ও আড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি।

 

স্থানীয়দের অভিযোগ, হাটের নির্ধারিত সীমানার বাইরে মানিকদীপা গ্রামের কৃষকদের কাছ থেকে আলুসহ কৃষিপণ্যের ওপর টোল দাবি করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক বস্তা আলুর জন্য ১৫ টাকা করে টোল চাওয়া হয়, যা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয়রা শাহাদৎসহ পাঁচজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

 

পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলা না থাকায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। শাহাদৎ দাবি করেন, আলোচনার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন এবং মাত্র ৮ টাকা টোল দাবি করেছিলেন। তবে স্থানীয় ইউপি সদস্যরা জানান, এটি সম্পূর্ণ অবৈধ টোল আদায়ের চেষ্টা ছিল।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ