বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ধুনটে রাজনৈতিক সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার।

অনামিকা সুলতানা ধুনট‌ উপজেলা (বগুড়া) প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বাঁশপাতা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত বছির উদ্দিন সরকারের ছেলে।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজের গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা দুটি মামলায় ৭৫ বছর বয়সী প্রবীণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রবিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

 

জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার সময় বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি গোলাম মো. সিরাজ ধুনট বাজারে এলে তার গাড়ি বহরে হামলা চালানো হয়। এসময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর ধুনট থানায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

 

এছাড়া, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট বাজারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল করে। ওই মিছিলকে কেন্দ্র করে দুই দিন পর, ১৯ ফেব্রুয়ারি, যুবদলের এক নেতার উপর ককটেল হামলার অভিযোগে আরেকটি মামলা দায়ের হয়।

 

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, “বিএনপির সাবেক এমপির গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের দুটি মামলায় গোলাম হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।”


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ