শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বেতাগীতে বজ্রপাতে ছোপখালী গ্রামে এক কৃষকের মৃত্যু

মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ছোপখালী গ্রামে বজ্রপাতে ফোরকান মৃধা (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে।আজ সোমবার (২৮ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে গরু চরাতে গিয়ে বৈরী আবহাওয়ার মধ্যে বজ্রপাত হলে তার মৃত্যু হয়। জানা গেছে ফোরকান মৃধা হোসনাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ ছোপখালী গ্রামের বাসিন্দা।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আকাশ মেঘলা ছিল এবং বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল। এ সময় দক্ষিণ ছোপখালী গ্রামের বাসিন্দা মতি মৃধার ছেলে ফোরকান মৃধা গরু নিয়ে মাঠে যান। হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

হোসনাবাদ ইউনিয়নের গ্রাম পুলিশ মুঠোফোনে জানিয়েছেন, বৈরী আবহাওয়ার মধ্যে ফোরকান মৃধা মাঠে ছিলেন। সাড়ে এগারটার দিকে প্রবল ঝড়ের সাথে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পান।

 

 

প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন আগে থেকেই সতর্কতা জারি করেছিল। তারপরও জীবন ও জীবিকার তাগিদে অনেকেই ঝুঁকি নিয়ে বাইরে থাকেন। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই অঞ্চলে প্রায়ই কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনা ঘটে থাকে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ