সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ ভেজাল ডিটারজেন্ট পাউডার বানানোর দায়ে ২ জন আটক

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৯ এপ্রিল মঙ্গলবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিন বাস স্ট্যান্ড এলাকা থেকে ভেজাল ডিটারজেন্ট পাউডার বানানোর দায়ে দুইজনকে গ্রেফতার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের  পুলিশ  সদস্যরা।
 ২৮ এপ্রিল  সোমবার বিকালে  তাদেরকে আটক করে পুলিশ।আটককৃতরা  হলেন ,মোঃ রফিকুল ইসলাম,পিতা মৃত হারুন মন্ডল,সাংঃ জিগাবাড়ী, উপজেলা,  ফুলছড়ি, জেলা গাইবান্ধা। মোঃ ওসমান পিতাঃমৃত শুক্কুর আলী,সাং ভাওয়াল,  মির্জাপুর, জেলা গাজীপুর।
জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া  ইউনিয়নের বাস স্ট্যান্ডে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত ভেজাল ডিটারজেন্ট পাউডার প্যাকেট করে এলাকার বিভিন্ন বাজারে বিক্রি করছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের  ইনচার্জ মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে, একটি টিম ভেজাল ডিটারজেন্ট পাউডার তৈরি কালে কাঁচামাল সহ তাদেরকে হাতেনাতে আটক করেন।
পরবর্তীতে দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি  মোঃ শামছুজ্জামান আসিফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করেন এবং ভেজাল কাঁচামাল ধ্বংস করে দেয়। তাদেরকে জামালপুর কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ