শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩০ এপ্রিল বুধবার জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
৩০ এপ্রিল বুধবার  দুপুরে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নাজমুস সাকিব সাংবাদিকদের জানান  “আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানকে শহরের কাচারীপাড়া এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৫ অগাস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।”  মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, কামরুজ্জামানের বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতার তিনটি মামলা রয়েছে। তিনি ২০১৯ সালে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এদিকে মাদারগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের মামলায় মোর্শেদুর রহমান মিল্টন ( ৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধার পর মাদারগঞ্জের সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফিরোজ মিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ