রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নারী বিষয়ক সংস্কার প্রস্তাব বাতিল করার দাবি হেফাজতের -(দেশ অচলের হুঁশিয়ারি)

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব শনিবারের মধ্যে প্রত্যাখ্যান করা না হলে ঢাকাসহ সারাদেশ অচল করার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

 

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে আয়োজিত  সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ হুঁশিয়ারি দেন তিনি। হেফাজতে ইসলাম পল্টন জোনের সভাপতি মুফতি সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় এ সমাবেশ  অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে নেতারা বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব আগাগোড়া ইসলাম বিরোধী। সংস্কারের নামে ধর্মীয় মূল্যবোধে আঘাত মেনে নেওয়া হবে না। শনিবারের মধ্যে আমাদের দাবি মানা না হলে ঢাকাসহ সারাদেশ অচল হয়ে যাবে।

 

সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা সরওয়ার কামাল আজিজী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ড.শুয়াইব আহমদ, মাওলানা মীর ইদ্রিস নদভী, মাওলানা নূর হোসাইন নূরানী, মুফতি জাবের কাসেমী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদিন, মুফতি আজারুল ইসলাম, মুফতি শরিফুল্লাহ, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী, মাওলানা আব্দুল্লাহ মাসুদ খান, মাওলানা হোসাইন আকন্দ, মাওলানা আসাদুল্লাহ জাকির ও  হাকিম আজহারুল ইসলাম নোমানী প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ