রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ঢাকা থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে অদ্য ০৪-মে২০২৫ খ্রি. ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়!
অভিযান ০১নং –
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি- তে নানাবিধ অনিয়ম, অর্থ আত্মসাত ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ নিয়োগ প্রদান সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে সংস্থাটির মহাসচিব ও উপমহাসচিব -এর বক্তব্য গ্রহণপূর্বক অভিযোগ সংক্রান্ত নথিপত্র এবং ভবন নির্মাণ সংক্রান্ত চুক্তির ছায়ালিপি সংগ্রহ করা হয়।
প্রাথমিক পর্যালোচনায় বর্ণিত ভবন নির্মাণের চুক্তিতে অনিয়ম হয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। এছাড়াও বিগত সময়ে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পূর্ণাঙ্গরূপে পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
* অভিযান ০২নং –
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সেবাপ্রার্থীদের সাথে সেবার মানের বিষয়ে কথা বলে এবং তাদের বিভিন্ন অভিযোগ লিপিবদ্ধ করে। অতঃপর টিম সরেজমিনে বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চিকিৎসা সেবা প্রদানের বিষয়টি যাচাই করে।
এ সময় হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এনফোর্সমেন্ট অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
* অভিযান ০৩নং-
পাবনা জেলার ঈশ্বরদী পৌরসভা কার্যালয়ে বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং পৌরসভার অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা হতে আজ একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে টিম কর্তৃক ঘটনাস্থল পরিদর্শন, স্থানীয় জনসাধারণকে জিজ্ঞাসাবাদ এবং ঈশ্বরদী পৌরসভা, পাবনা হতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
প্রাথমিক পর্যালোচনায় ঈশ্বরদী স্টেডিয়াম উন্নয়ন সংক্রান্ত কাজ, অরনকোলা পশুরহাট ইজারা, উন্নয়ন ও বাজারের জায়গা দখল সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অনিয়ম রয়েছে মর্মে টিমের নিকট পরিলক্ষিত হয়।
অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক টিম।
রেকর্ডপত্র যাচাই ও পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ