শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে ৫০ পিচ ইয়াবাসহ ৪ নারী গ্রেফতার

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৪ মে জামালপুরে ৫০ পিচ ইয়াবা সহ ৪ নারীকে গ্রেফতার করেছে আমলাপাড়া ১নং পুলিশ ফাঁড়ির সদস্যরা ।

গ্রেফতার কৃত নারী হলেন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আজমত আলীর মেয়ে পাখি (২৯), জামালপুর সদর উপজেলার হরিপুর এলাকার মরহুম দুলাল শেখের মেয়ে মোছাঃ বিষ্টি (২২), অন্তর মিয়ার স্ত্রী মোছাঃ মাহি খাতুন (১৮),দেউরপাড় চন্দ্রা এলাকার সুজন মিয়ার মেয়ে স্বর্ণা (২১)।

তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে।৪ এপ্রিল রবিবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে মামলার বাদী আমলাপাড়া ১নং পুলিশ ফাঁড়ির এস আই রাসেল মিয়া নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান,জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

শনিবার বিকালে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময়ে সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে, জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া ঝিগাতলা এলাকায় হাজী ফজলুল হক এর পাঁচ তালা বিল্ডিং এর ২য় তলার পূর্ব পাশ্বের ইউনিটে উত্তর পাশের রুমের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করিতেছে পরে মহিলা পুলিশ সদস্য দিয়ে তল্লাশী করে ৪ নারীকে গ্রেফতার ও ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে তাদের থানায় আনা হয়।

স্থানীয় এলাকাবাসীরা জানান, এ বাসায় দীর্ঘদিন ধরে অপরিচিত মানুষজন চলাচল করে এই বাসায় হেরোইন ও ইয়াবা সেবন সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড হতো।হঠাৎ শনিবার সন্ধ্যায় পুলিশ এসে অভিযান পরিচালনা করে ৪ নারীকে গ্রেফতার করে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো: আতিক বলেন, এস আই রাসেল মিয়া বাদী হয়ে মাদক মামলা দায়ের করেছে এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ