রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে কন্যাশিশুকে ধর্ষণ মামলায় আসামী জিয়াউল হককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার জামালপুরে ৫ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ মামলার রায়ে আসামি জিয়াউল হককে যাবজ্জীবন কারদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। অদ্য সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জ্যেষ্ঠ জেলা জজ মো. শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রেজাউল আমিন শামীম সাংবাদিকদের  জানান, ২০২১ সালের ২৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার দিঘলাকান্দি গ্রামের মৃত নুরল মণ্ডলের ছেলে জিয়াউল হক

তার প্রতিবেশী ৫ বছর বয়সী এক কন্যাশিশুকে চানাচুর দেওয়ার কথা বলে তার মনোহারী দোকানে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির নানা মনির উদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

২০২২ সালের ১৪ আগস্ট রবিবার আদালতে অভিযোগ গঠিত হয়। মামলায় সাতজন স্বাক্ষীর সাক্ষের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে ৫ মে রায় দেন আদালত।

শিশু ধর্ষণের বিষয়টি আদালতের কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি জিয়াউল হকের উপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদনদণ্ড ও এক লাখ টাকা অর্থদষ্ড এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম করাদণ্ডাদেশ দেন বিচারক।

জরিমানার অর্থ ধর্ষণের শিকার শিশুর লালন-পালন ও শিক্ষায় ব্যয় করা হবে বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মো. রেজাউল আমিন শামীম এবং আসামি পক্ষ সমর্থন করেন আইনজীবী আবুল হাশেম তরফদার।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ