৫ মে ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ৫ মে সোমবার দুপুরে
সরিষাবাড়ি উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সরিষাবাড়ীর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা লিছা রিছিল।
সরিষাবাড়ি উপজেলা খাদ্য কর্মকর্তা শামসুল হক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিসুল ইসলাম, সরিষাবাড়ি উপজেলা কৃষকদলের আহ্বয়ক আব্দুল মজিদ, সদস্য সচিব আল আমিন শেখ, স্থানীয় ডিলার, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, চলতি মৌসুমে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে এক হাজার ২৫২ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে এক হাজার ৮৬৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। সরকারি এই সংগ্রহ কর্মসূচির মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্য পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন খাদ্য বিভাগের কর্মকর্তারা।