শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

গাজীপুরে এনসিপি’র মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িত জামালপুর জেলার  দেওয়ানগঞ্জ উপজেলার  পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিম মিয়াকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

 

জানা যায়, রোববার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে।

 

হামলার ঘটনায় জামালপুর জেলার  দেওয়ানগঞ্জ উপজেলার  পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেকে সেলিম মিয়া ওরফে জেকে সেলিমকে জড়িত থাকায় গাজীপুরের কোনাবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। কোনাবাড়ী আমবাগান এলাকায় জেকে সেলিম দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছিলেন।

 

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, বিষয়টি শুনেছি; তবে কী মামলায় গ্রেফতার হয়েছে তা কোনাবাড়ী থানার পুলিশ বলতে পারবে।

 

মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বাসন থানায় পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ